টরন্টোর খবর
গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন অব কানাডার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি ও বিজয় দিবস পালন
গত ১৪ ডিসেম্বর গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন অব কানাডার উদ্যোগে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়। ৩০৩০ ড্যানফোর্থ এভিনিউতে সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সভা শুরু করেন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছিল, অনেকে আহত হয়েছিল।
বক্তব্যে তাদের কথা স্মরণ করেন এবং তাদের আত্নার মাগফিরাত কামনা করেন।
সভাপতি ইউসুফ শেখ স্বাগত বক্তব্য রাখেন ও উপস্থিত সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিজয় দিবসের তাৎপর্য ও সংগঠনের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শহিদুল ইসলাম সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য মাগফিরাত কামনা করে দোয়া করেন।
বিপুল দেবনাথ সকলের শান্তি কামনা করে পবিত্র গীতা পাঠ করেন। অনুষ্ঠান সুন্দর সাবলীলভাবে উপস্থাপনা করেন কনভেনর ও যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী ।
সম্মানীত তিনজন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, আব্দুস ছালাম এবং ড. সামাদ হাওলাদার কে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন রুবিয়া সুলতানা, সাদিয়া শারমিন খান ও সামিনা আকতার।
অসুস্থ থেকেও অনুষ্ঠানে উপস্থিত হওায়ার জন্য সংগঠনের পক্ষ থেকে শিরিন বেগম কে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া প্রদান করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা জিনাত হোসাইন (মৌসুমী) ।
বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, আব্দুস ছালাম, বীর মুক্তিযুদ্ধা ড. সামাদ হাওলাদার, ইমাম হোসেন, ইঞ্জিনিয়ার নওশের আলী, সমাজসেবিকা হাসিনা আক্তার জানু ও মোঃ মাসুদ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান গেয়ে হল ভর্তি দর্শককে মাতিয়ে রেখেছিলেন পিওনা বিশ্বাস, ফিরোজ সেখ। ইউসুফ সেখ এর গানের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ইউসুফ সেখ।
শুরু থেকে শেষ পর্যন্ত চা ও পিয়াজু পরিবেশন করা হয়। সব শেষে ডিনারের আয়োজন ছিল আকর্ষণীয় ও অত্যন্ত মজাদার। প্রেস বিজ্ঞপ্তি।
টরন্টোর খবর
টরন্টোতে স্থায়ী শহীদ মিনার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কানাডার টরন্টোতে স্থায়ী শহীদ মিনার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন স্তরের মানুষ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষা বাংলাসহ বিশ্বের সব ভাষার মানুষ ও জাতিগোষ্ঠীর মিলন মেলায় আজ কানাডার টরন্টোতে স্থায়ী শহীদ মিনার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন টরন্টো কনসুলেট জেনারেল, টরন্টোর মেয়র চাও, লিবারেল এম পি পদপ্রার্থী ডলি বেগম, কনজারভেটিভ পদপ্রার্থী ড: তরুন, কানাডা আওয়ামীলীগ , টরন্টো আওয়ামীলীগ, জাতীয়তাবাদী দল কানাডা, যুবদল কানাডা, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় ্যালামনাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, ফ্লিম ফেয়ার টরন্টো, উদিচি কানাডা , সোসাইটি অব টরন্টো সহ বিভিন্ন জেলা সোসাইটি সহ অন্যান্য সংগঠনেপুষ্পস্তবক অর্পণ করেন। জুলাই যোদ্ধা বা সমন্বয়কদের এবার দেখা যায়নি।
একুশের চেতনাকে ধারণ করেই ৬২ শিক্ষা আন্দোলন ৬৬ ছয় দফা , ৬৯ গণ আন্দোলন সর্বপরি ৭১ এর মহান স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছিল এবং একটি নতুন রাষ্ট্রের অভ্যুদয় হয়েছিল।
বার বার হোঁচট খেয়ে ২১ চেতনাকে ধারণ করেই ৯০ গণ আন্দোলন অর্জিত গণতন্ত্র আবারও হোঁচট খেয়েছে ৫ই আগস্ট । মব রাজত্বও দেখতে হয়েছে ।
টরন্টোর খবর
কানাডার সংসদ ভবনের সামনে ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্বারকলিপি প্রদান
কানাডার বাঙালি কমিউনিটি সার্ভিস সেন্টার (BCSCC) আয়োজনে কানাডার সংসদ ভবনের সামনে অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও কানাডা’র প্রধানমন্ত্রীর দর্ফতরে স্বারকলিপি প্রদান করা হয়।
৮ এপ্রিল (মঙ্গলবার) কানাডা আওয়ামীলীগ, অন্টারিও আওয়ামী লীগ, ক্যুইবেক আওয়ামীলীগ অটোয়া আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং আরও কয়েকটি অলাভজনক সংস্থা জিএথ্রিভিএইচ (গ্লোবাল অ্যালায়েন্স অ্যাগেইনস্ট অ্যাট্রোসিটি অ্যাণ্ড ভায়োলেন্স অন হিউম্যানিটি)(GA3VH) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অংশগ্রহণ করে।
বাংলাদেশের অসাংবিধানিক ও অবৈধভাবে ক্ষমতা দখলকারী তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ইউনুস ও তার সহযোগীদের পদত্যাগের দাবিসহ খুন, ধর্ষণ, লুটপাট ও চাঁদাবাজির প্রতিবাদে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়, অবস্থান কর্মসূচি শেষে হাউজ অব কমন্সে স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে কানাডার বিভিন্ন স্থান থেকে সহস্রাধিক অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমান , ১ নং সহ-সভাপতি আব্দুল কাদের মিলু, সাধারন সম্পাদক মোহাম্মদ আবদুস সালাম, BCSCC এর আবু সাইফুদ্দিন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, ক্যুইবেক আওয়ামী লীগের সভাপতি মুন্সি বশীর, সাঃ সম্পাদক মইনুল হোসেন, সাবেক উত্তর আমেরিকার মানবাধিকার চেয়ারম্যন উলিয়াম শ্লোন. মুক্তিযুদ্ধা রাজ্জাক হাওলাদার লেখক সাংকৃতিক ব্যক্তিত্ব দেলয়ার এলাহী , ইতরাত জুবেরি সেলিম , নারী নেত্রী শেখ শামসুন নাহার,GA3VH এর ইসরাত আলম সহ আরও অনেকে। ব্যপক সাংকৃতিক ও রাজনৈতিক কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে কানাডার প্রধানমন্ত্রী কে স্বারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচির মূল লক্ষ্য ছিল বাংলাদেশে চলমান ইউনূস-শাসনের অধীনে মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সচেতনতা তৈরি করা।
প্রতিবাদকারীরা জানান, বাংলাদেশে প্রতিনিয়ত ডাকাতি, সন্ত্রাস, শিশু নির্যাতন ও সংখ্যালঘু নারীদের ওপর গণধর্ষণের মতো ভয়াবহ ঘটনা ঘটছে। এ ছাড়া, রাজনৈতিক প্রতিপক্ষ ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর হামলার ঘটনাও বাড়ছে বলে তারা বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন।
টরন্টোর খবর
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি
বাংলাদেশের অসাংবিধানিক ও অবৈধভাবে ক্ষমতা দখলকারী তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ইউনুস ও তার সহযোগীদের পদত্যাগের দাবিসহ খুন, ধর্ষণ, লুটপাট ও চাঁদাবাজির প্রতিবাদে কানাডা আওয়ামী লীগের কর্মসূচি অনুষ্ঠিত।
৮ এপ্রিল (মঙ্গলবার) অটোয়ার হাউজ অব কমন্সের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচি শেষে হাউজ অব কমন্সে স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে কানাডার বিভিন্ন স্থান থেকে সহস্রাধিক অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, কানাডা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমান , ১ নং সহ-সভাপতি আব্দুল কাদের মিলু, সাধারন সম্পাদক মোহাম্মদ আবদুস সালাম, অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, ক্যুইবেক আওয়ামী লীগের সভাপতি মুন্সি বশীর, টরন্টোর আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, সাঃ সম্পাদক মইনুল হোসেন, মানবাধিকার চেয়ারম্যন উলিয়াম শ্লোন. মুক্তিযুদ্ধা আব্দুর রাজ্জাকসহ সাংকৃতিক ও রাজনৈতিক কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে কানাডার প্রধানমন্ত্রী কে স্বারকলিপি প্রদান করা হয়।
-
কানাডার খবর4 days agoআসন্ন উপনির্বাচনে এমপিপি প্রার্থী আহসানুল হাফিজ এর প্রার্থিতা ঘোষণা
-
বাংলাদেশের খবর6 days agoসেনাবাহিনীতে রদবদল: নতুন কিউএমজি শাহীনুল, এনডিসিতে ফয়জুর
-
টরন্টোর খবর2 weeks agoটরন্টোতে স্থায়ী শহীদ মিনার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ
-
নির্বাচিত6 days agoতারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম
-
নির্বাচিত2 weeks ago
ধানমন্ডি ৩২ নম্বরে সাধারণ মানুষের যাওয়া কি অপরাধ?
-
আন্তর্জাতিক12 months ago
ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি : ন্যাটো সদস্যরা যথেষ্ট অর্থ না দিলে সুরক্ষা দেবেন না ট্রাম্প
-
বাংলাদেশের খবর2 weeks ago
যমুনাই হবে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন!
-
বাংলাদেশের খবর3 weeks ago
সবার সহযোগিতা না পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না: সিইসি
