জাতীয়নির্বাচিত

কাগজের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে

Share

কাগজের কৃত্রিম সংকট সৃষ্টি করে হাতিয়ে নেওয়া হচ্ছে ৩৪৫ কোটি টাকা! আন্তর্জাতিক বাজারে কাগজের মূল্য বাড়েনি। তার পরও চলতি বছর দেশের কাগজের মিল মালিকরা দফায় দফায় বাড়িয়েছেন কাগজের মূল্য। পাঠ্যবই ছাপানোর মৌসুমে গত এক মাসের ব্যবধানে প্রতি টন কাগজের মূল্য বেড়েছে কমপক্ষে ৩০ হাজার টাকা।

অমর একুশে বইমেলা ২০২৫’কে ঘিরে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো ব্যস্ত সময় অতিবাহিত করছেন ঠিক সেই মুহূর্তে কাগজের কৃত্রিম সঙ্কট দেখা দিয়েছে। সে কারণে কাগজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটছে। টন প্রতি কাগজের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ৩০ হাজার টাকা।

চলতি ২০২৫ শিক্ষাবর্ষে ৪০ কোটির বেশি পাঠ্যবই ছাপাতে প্রয়োজন ১ লাখ ১৫ হাজার টন কাগজ। সে হিসাবে কাগজ মিলের মালিকরা ঐ বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আবার বেশি দাম দিয়েও চাহিদা অনুযায়ী কাগজ পাচ্ছে না পাঠ্যবই ছাপানোর দায়িত্বে থাকা দেশের ১১৬ ছাপাখানা। কাগজ সংকটের কারণে অধিকাংশ ছাপাখানা গত এক মাস ধরে প্রতিদিন ১২ ঘণ্টা করে বই ছাপানো বন্ধ রাখছে। কাগজের কৃত্রিম সংকট সৃষ্টি ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পেছনে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র থাকতে পারে মনে করছেন সংশ্লিষ্টরা।

এতে পাঠ্যবই ছাপাচ্ছে এমন অনেক ছাপাখানাকে দিনের বেশ কিছু সময় কাজ বন্ধ রাখতে হচ্ছে। কাগজের সাথে সম্পৃক্ত অনেকে মনে করেন, এভাবে কাগজের মূল্য বৃদ্ধি করা সম্পূর্ণভাবে অযৌক্তিক। অন্যদিকে কাগজের কৃত্রিম সঙ্কটের কারণে পাঠ্যবই ছাপানোর ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে। কাগজের কৃত্রিম সঙ্কটের নেপথ্যে সিন্ডিকেট কাজ করছে। এই সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনীয় পরিমান কাগজ আমদানি করার জন্য এই সেক্টরের সাথে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে পরামর্শ দিচ্ছেন। এ ব্যাপারে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহেণের দাবী জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Share
Related Articles

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলোর ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার,সকল সহযোগী...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা...

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (বগুড়া পৌরসভার ২১টি...

সেনাবাহিনীতে রদবদল: নতুন কিউএমজি শাহীনুল, এনডিসিতে ফয়জুর

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। এর...