আন্তর্জাতিককানাডার খবরলিড স্টোরি

কানাডায় বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর শীর্ষ সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব কানাডার’ বহুল প্রতীক্ষিত ও তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ২০২৬-এর চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়েছে।

Share
বিশেষ প্রতিনিধি টরন্টো,Weekly Toronto
টরন্টোর বিশিষ্ট সাংবাদিকদের উপস্থিতিতে ভোট গণনা শুরু করেন নির্বাচন কমিশনার । তুমুল প্রতিদ্বন্দ্বিতায় দীর্ঘদিনের প্রেসিডেন্ট মাহবুব চৌধুরীকে হারিয়ে এবাদ চৌধুরী জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো’প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচিত এবাদ চৌধুরী পান ১৮৩৪ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব চৌধুরী রনি পান ১৭০৮ ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হন রনি- মারুফ প্যানেলের মারুফ তিনি পান ১৮৪৭তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ১৩৮৮ভোট।
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব কানাডার ঐতিহাসিক নির্বাচন: সভাপতি এবাদ চৌধুরী, ইভিপি মেহেদী মারুফ ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদ
,বিশেষ প্রতিনিধি টরন্টো:
অত্যন্ত উৎসবমুখর, সুশৃঙ্খল ও জোরালো প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সম্পন্ন হওয়া এই নির্বাচনে দুটি ভিন্ন প্যানেল থেকে মূল শীর্ষ পদগুলোতে প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
দীর্ঘ প্রচার-প্রচারণা শেষে গত ১৫ ও ১৬ মে ২০২৬ (শুক্রবার ও শনিবার) দুই দিনব্যাপী আগাম ভোট (Advance Voting) এবং ১৭ মে ২০২৬ (রোববার) মূল ও সমাপনী দিনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কানাডার টরন্টোতে বসবাসরত প্রায় ৮ হাজার প্রবাসী সিলেটি ভোটারের স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর অংশগ্রহণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে নানান নাটকীয়তার পর ২১ মে বিকেল ৬ টায় টরন্টোর বিডি ফিউশন’ (BD Fusion) শুরু হয় টানটান উত্তেজনার সবশেষ ভোট গণনা। অবশেষে রাত সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, মূল শীর্ষ তিন পদে বিজয়ী প্রার্থীরা হলেন:
প্রেসিডেন্ট (সভাপতি): এবাদ চৌধুরী (একটি প্যানেল থেকে নির্বাচিত)
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি): মেহেদী মারুফ (অন্য প্যানেল থেকে নির্বাচিত)

সেক্রেটারি (সাধারণ সম্পাদক): রাসেল আহমেদ (অন্য প্যানেল থেকে নির্বাচিত)

Share
Related Articles

৪০তম ফোবানা সম্মেলন কানাডার টরন্টোর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, আমাদের কাল নিউজঃ ২০২৫ সালের নিউইয়র্কের নায়াগ্রা ফলসে অনুষ্ঠিত ৩৯তম...

আসন্ন উপনির্বাচনে এমপিপি প্রার্থী আহসানুল হাফিজ এর প্রার্থিতা ঘোষণা

আসন্ন উপনির্বাচনের আগে স্কারবোরো সাউথওয়েস্ট (এসএসডব্লিউ) এলাকায় নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন এমপিপি...

সেনাবাহিনীতে রদবদল: নতুন কিউএমজি শাহীনুল, এনডিসিতে ফয়জুর

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। এর...