প্রবাস

৭ই মার্চ উপলক্ষে অন্টারিও আওয়ামীলীগের আয়োজনে দোয়া ও আলোচনা সভা ॥

Share
আজ ৭ মার্চ , ৭ই মার্চ শুধু একটি একটি ভাষণ নয়, এটি ছিল একটি জাতির স্বাধীনতার ডাক। ৭ই মার্চ – বাঙালির ইতিহাসের অমর দিন
১৯৭১ সালের এই দিনে বজ্রকণ্ঠে জাতিকে জাগিয়ে তুলেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”
এই একটি ভাষণই বাঙালি জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছিল।
একটি ভাষণ, একটি জাতি
বঙ্গবন্ধুর কণ্ঠে জেগে উঠেছিল পুরো বাংলা, তাই কবি, মনের মাধুরি দিয়ে লিখেছিলেন —-
শত বছরের শত সংগ্রাম শেষে
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন,
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হৃদয়ে লাগিল দোলা,
জনসমুদ্রে জাগিল জোয়ার
সকল দুয়ার খোলা ;
কে রোধে তাঁহার বজ্রকণ্ঠ বাণী ?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে
কবি শুনলেন তাঁর অমর কবিতাখানি:
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
ঐতিহাসিক ৭ ই মার্চ থেকে পাকিস্তানি সামরিক জান্তাদের বুকে কাঁপুনি ধরা মহান ‘স্বাধীনতা’ শব্দটি আমাদের হয়ে গেল।
সেই আমাদের হয়ে যাওয়া – ধারাবাহিকতায়
আজকে টরন্টো ওন্টারিও আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচছাসেবকলীগ আয়োজিত রেড হট রেস্টুরেন্টে অন্টারিও আওয়ামিলীগের সাধারাণ সম্পাদকের লিটন মাসুদের পরিচালনায় দোওয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতীর মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাকসুর সাবেক ঙিপি ফায়জুল করিম, ইন্জিনিয়ার নওশের আলী, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম জানু, আনয়ার কামাল মহিলা আওয়ামিলীগের সানজিদা ইসলাম,মো: আকন, জসিম উদ্দিন , ছাত্রলীগের ওবায়দুর, চ্যানেল ৬ টিনের খন্দকার ইসমাইল, এ টি ভি কানাডার টক শ সন্চালক তাজুল ইসলাম বনি সহ আরও অনেকে।
৭ই মার্চ – বাঙালির ইতিহাসের অমর দিন
১৯৭১ সালের এই দিনে বজ্রকণ্ঠে জাতিকে জাগিয়ে তুলেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
স্বর্রণ #করি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সকল শহীদকে।
Share
Related Articles

৪০তম ফোবানা সম্মেলন কানাডার টরন্টোর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, আমাদের কাল নিউজঃ ২০২৫ সালের নিউইয়র্কের নায়াগ্রা ফলসে অনুষ্ঠিত ৩৯তম...

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলোর ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার,সকল সহযোগী...

নিজাম মোর্শেদ সিপিএ তত্ত্বাবধানে মসজিদ আল আবেদীন – এক ইফতারে মাহফিলের আয়োজন করা হয়।

copy_BA033FF0-C5DA-4451-838E-A382C0DF8557 আসসালামু আলাইকুম রমজানুল কারিম, আজকে নিজাম মোর্শেদ সিপিএ তত্ত্বাবধানে মসজিদ আল...