বাংলাদেশি কমিউনিটি

বাংলাদেশ সোসাইটির নতুন কমিটির অভিষেক ও বিজয় দিবস উদযাপন

Share

গত ১৫ ডিসেম্বর টরন্টোর হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে বাংলাদেশ সোসাইটির নতুন কমিটির অভিষেক ও বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আবু জুবায়ের দারা, বর্তমান সভাপতি খোকন রহমান ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অতিথিদের স্বাগত জানান।

শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও স্থানীয় গুণী শিল্পীদের পরিবেশনা শুরু হয় সন্ধ্যায়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার, ডলি বেগম এমপিপি, টরন্টো সিটি কাউন্সিলর পার্থি কান্ডিভ্যাল ও রাজনীতিক ডা. নুরুল্লাহ তরুন।

সংগীত পরিবেশন করেন ঢাকা থেকে আগত ফকির সাহাবুদ্দিন। রাত বারোটা এক মিনিটে কেক কেটে এই আয়োজনের সমাপ্তি ঘটে।

Share
Related Articles

৪০তম ফোবানা সম্মেলন কানাডার টরন্টোর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, আমাদের কাল নিউজঃ ২০২৫ সালের নিউইয়র্কের নায়াগ্রা ফলসে অনুষ্ঠিত ৩৯তম...

আসন্ন উপনির্বাচনে এমপিপি প্রার্থী আহসানুল হাফিজ এর প্রার্থিতা ঘোষণা

আসন্ন উপনির্বাচনের আগে স্কারবোরো সাউথওয়েস্ট (এসএসডব্লিউ) এলাকায় নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন এমপিপি...

কানাডার সংসদ ভবনের সামনে ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্বারকলিপি প্রদান

কানাডার বাঙালি কমিউনিটি সার্ভিস সেন্টার (BCSCC) আয়োজনে কানাডার সংসদ ভবনের সামনে অন্তর্বর্তীকালীন...