কানাডার খবর
৭ অপরাধী চক্রকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করলো কানাডা
মাদক, সন্ত্রাস ও অর্থপাচার রোধে সম্প্রতি কিছু সিদ্ধান্ত নিয়েছে উত্তর আমেরিকার দেশ কানাডা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সাতটি অপরাধী চক্রকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে দেশটি। পাশাপাশি, অর্থপাচার রোধে ব্যাংকের সঙ্গে নতুন একটি অংশীদারিত্ব ঘোষণা করেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, তালিকায় থাকা সংগঠনের মধ্যে রয়েছে মারা সালভাত্রুচা, কারতেল দে সিনালোয়া এবং ত্রেন দে আরাগুয়া।
কানাডার ঘোষণার একদিন আগে, ত্রেন দে আরাগুয়া, সিনাওলাসহ একাধিক মাদক পাচারকারী চক্রকে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন বলে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৩ ফেব্রুয়ারি ঘোষণা করেছিলেন, মাদক চক্রগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হবে।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জননিরাপত্তামন্ত্রী ডেভিড ম্যাকগুইনটি বলেছেন, চিহ্নিত সংগঠনগুলো নৃশংসতার মাধ্যমে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে রাখে। তারা মানব, মাদক এবং অবৈধ অস্ত্র পাচারের সঙ্গেও যুক্ত থাকে। এই পদক্ষেপের মাধ্যমে আমাদের পথেঘাটে অবৈধ ফেন্টানিলের বিক্রি যেমন বন্ধ হবে তেমনি যুক্তরাষ্ট্রে পাচারও কমবে।
তালিকাভুক্ত বাকি চার সংগঠন হলো কারতেল দেল গলফো, লা ফামিলিয়া মিচোয়াকানা, কারতেলেস ইউনিদোস এবং কারতেল দে জালিসকো নুয়েভা জেনারেসিওন।
মাদক পাচারের সঙ্গে যুক্ত অর্থ পাচার দমনের লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় কানাডার অর্থ মন্ত্রণালয় এক নতুন অংশীদারত্বের ঘোষণা দেয়, যেখানে আইন প্রয়োগকারী সংস্থা, কেন্দ্রীয় সরকার এবং দেশের বড় ব্যাংকগুলো একত্রে অর্থ পাচার ও সংঘবদ্ধ অপরাধ সম্পর্কিত তথ্য বিনিময় করবে।
মাদকপাচার রোধে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কেভিন ব্রোসো বুধবার এই অংশীদারত্বের প্রথম বৈঠক পরিচালনা করেন। সেখানে ব্যাংকের প্রধান অর্থ পাচাররোধী কর্মকর্তারা এবং পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কানাডার খবর
আসন্ন উপনির্বাচনে এমপিপি প্রার্থী আহসানুল হাফিজ এর প্রার্থিতা ঘোষণা
আসন্ন উপনির্বাচনের আগে স্কারবোরো সাউথওয়েস্ট (এসএসডব্লিউ) এলাকায় নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন এমপিপি প্রার্থী আহসানুল হাফিজ। আজ শুক্রবার এমপিপি প্রার্থী আহসানুল হাফিজ আসন্ন উপনির্বাচনের আগে স্কারবোরো সাউথওয়েস্ট (এসএসডব্লিউ) এলাকায় এক ইফতার মাহফিল আয়োজন করা হয়। এসময় বিশিষ্ট অতিথি এবং সম্প্রদায়ের নেতাদের ঐক্য ও শক্তিতে এগিয়ে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং নিজের প্রার্থিতা সানন্দে ঘোষণা করেন।
একজন গর্বিত বাংলাদেশী কানাডিয়ান হিসেবে, তিনি অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব, সম্প্রদায়ের ক্ষমতায়ন এবং সকল বাসিন্দার জন্য শক্তিশালী প্রতিনিধিত্বের জন্য তার দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়েছেন।

আমাদের সম্প্রদায়ের সদস্যদের আমাদের এলাকার ভবিষ্যৎ এবং ইতিবাচক পরিবর্তনের জন্য আমরা কীভাবে একসাথে কাজ করতে পারি সে সম্পর্কে অর্থপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করতে দেখা অনুপ্রেরণাদায়ক ছিল।
আসুন আমরা একসাথে দাঁড়াই, একে অপরকে সমর্থন করি এবং এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। একজন বাংলাদেশী প্রার্থী হিসেবে আপনার কণ্ঠস্বর, আপনার সমর্থন এবং আপনার সম্পৃক্ততা অদূর ভবিষ্যতে সত্যিই গুরুত্বপূর্ণ।
কানাডার খবর
টরন্টো স্থায়ী শহীদ মিনার-এ শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের আয়োজন
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। অমর একুশে আমাদের চেতনার প্রেরণা।
সুধী,
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি সর্বজনীনভাবে উদযাপন করা হবে। ২০শে ফেব্রুয়ারি টরন্টো স্থায়ী শহীদ মিনার-এ রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের আয়োজন করা হয়েছে।
আপনাদের সাদর আমন্ত্রণ রইল।
ধন্যবাদান্তে,
সর্বজনীন আয়োজক কমিটি

কানাডার খবর
টরন্টো বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজ উল্টে আহত ১৮
কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান উল্টে গেছে। সোমবারের (১৭ ফেব্রুয়ারি) এ ঘটনায় শিশুসহ কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ডেল্টা এয়ারলাইন্সের ওই বিমানটি মিনিয়াপোলিস থেকে টরন্টো আসছিল। অবতরণকালে তাতে ৮০ জন যাত্রী ও ক্রু ছিলেন। দুর্ঘটনার পর সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
অন্টারিও এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার পর তারা তিনটি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টারসহ পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠিয়েছে।
উড়োজাহাজটি ঠিক কী কারণে উল্টে গেছে, সেটি এখনও স্পষ্ট নয়। তবে দুর্ঘটনার আগে টরন্টোতে ব্যাপক তুষারপাত হয়েছিল বলে জানা গেছে। যদিও দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঘটনার সময় বিমানবন্দরের রানওয়ে শুষ্ক ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে তুষারাবৃত টারমার্কে একটি উড়োজাহাজ উল্টে পড়ে আছে। ঘটনার পর ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা যায় যাত্রীরা উল্টে যাওয়া বিমানের ভেতর থেকে বেরিয়ে আসছেন। উড়োজাহাজটির অন্তত একটি পাখা ভেঙে গেছে বলেও ভিডিওতে দেখা যাচ্ছে।
ভিডিও ধারণ করা এক যাত্রী বলেছেন, আমরা সবেমাত্র টরন্টোয় অবতরণ করেছি। আমাদের বিমানটি বিধ্বস্ত হয়েছে, এটি উল্টে গেছে।
টরন্টো পিয়ারসন বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেবোরা ফ্লিন্ট এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিমান উল্টে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত কেউ মারা যায়নি। বিমানের যাত্রীদের মধ্যে কানাডা ছাড়াও আরও অনেক দেশের নাগরিক ছিলেন বলেও জানান মিজ ফ্লিন্ট।
রানওয়েতে বিমান উল্টে যাওয়ার ঘটনাকে ‘গুরুতর ঘটনা’ বলে মন্তব্য করেছেন কানাডার পরিবহনমন্ত্রী অনিতা আনন্দ। তিনি নিবিড়ভাবে বিষয়টিকে পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন।
ঘটনার পর দ্রুত যাত্রীদের উদ্ধার করায় উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ।
অন্যদিকে, কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (টিএসবি) বলেছে যে, তারা দুর্ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ ও মূল্যায়ন করার জন্য একটি দলকে ঘটনাস্থলে পাঠিয়েছে।
দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে কয়েক ঘণ্টার মধ্যেই অবশ্য স্বাভাবিক বিমান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে তদন্তের জন্য বিমানবন্দরের দুটি রানওয়ে বেশ কয়েকদিন বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে বিমান ওঠা-নামায় কিছুটা বিলম্ব হতে পারে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে উত্তর আমেরিকায় একের পর এক বিমান দুর্ঘটনা ঘটছে। এর মধ্যে জানুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে অন্তত ৬৭ জন প্রাণ হারান। এরপর ফিলাডেলফিয়ায় আরেকটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হন।
-
কানাডার খবর2 days agoআসন্ন উপনির্বাচনে এমপিপি প্রার্থী আহসানুল হাফিজ এর প্রার্থিতা ঘোষণা
-
বাংলাদেশের খবর4 days agoসেনাবাহিনীতে রদবদল: নতুন কিউএমজি শাহীনুল, এনডিসিতে ফয়জুর
-
আন্তর্জাতিক12 months ago
ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি : ন্যাটো সদস্যরা যথেষ্ট অর্থ না দিলে সুরক্ষা দেবেন না ট্রাম্প
-
নির্বাচিত2 weeks ago
ধানমন্ডি ৩২ নম্বরে সাধারণ মানুষের যাওয়া কি অপরাধ?
-
নির্বাচিত4 days agoতারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম
-
টরন্টোর খবর1 week agoটরন্টোতে স্থায়ী শহীদ মিনার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ
-
বাংলাদেশের খবর3 weeks ago
সবার সহযোগিতা না পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না: সিইসি
-
অর্থনীতি1 year ago
ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো
