বাংলাদেশি কমিউনিটি

কানাডার প্রাদেশিক নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

Share

কানাডার প্রাদেশিক নির্বাচনে পার্লামেন্ট সদস্য হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ৪২ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে স্কারবোরো সাউথওয়েস্টের এমপি নির্বাচিত হয়েছেন তিনি।

নির্বাচনে জয়লাভের পর তিনি সাংবা‌দিক‌দের ব‌লে‌ছেন, আজকের জয় পুরো দল এবং স্কারবোরোর জন্য। আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যারা পুরো নির্বাচন জুড়ে এই কঠিন লড়াই জয়ে পাশে ছিলেন।

অন্টারিও নিউ ডেমোক্র্যাটিক পার্টির সদস্য ডলি বেগম এ দিয়ে টানা তৃতীয়বারের মতো প্রাদেশিক আইনপ্রণেতার দায়িত্ব নিচ্ছেন। ২০১৮ সালে প্রথমবার প্রাদেশিক নির্বাচনে জয়ী হন তিনি।

ডলি বেগমের পরিবার এসেছে বাংলাদেশের মৌলভীবাজার জেলা থেকে। পরিবারের সঙ্গে শৈশবে তিনি কানাডায় পারি জমান। তার বেড়ে ওঠা অন্টারিওর স্কারবোরোতে। পরবর্তী সময়ে টরন্টোর ডব্লিউ এ পোর্টার কলেজিয়েট ইনস্টিটিউটে পড়াশোনা করেন। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

Share
Related Articles

৪০তম ফোবানা সম্মেলন কানাডার টরন্টোর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, আমাদের কাল নিউজঃ ২০২৫ সালের নিউইয়র্কের নায়াগ্রা ফলসে অনুষ্ঠিত ৩৯তম...

আসন্ন উপনির্বাচনে এমপিপি প্রার্থী আহসানুল হাফিজ এর প্রার্থিতা ঘোষণা

আসন্ন উপনির্বাচনের আগে স্কারবোরো সাউথওয়েস্ট (এসএসডব্লিউ) এলাকায় নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন এমপিপি...

কানাডার সংসদ ভবনের সামনে ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্বারকলিপি প্রদান

কানাডার বাঙালি কমিউনিটি সার্ভিস সেন্টার (BCSCC) আয়োজনে কানাডার সংসদ ভবনের সামনে অন্তর্বর্তীকালীন...